বেআইনি পোস্তের খোসা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের এদিন মালদা জেলা আদালতে তোলা হয়েছে। জানা যায়,গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পারদেওনাপুর ক্যাম্প পাড়ায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে, উদ্ধার করে ৩৫ কেজি বেআইনি পোস্তের খোসা। যার বর্তমান বাজার মুল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল হেনা এবং আব্দুল খেলাল। দইজনের বাড়ি পারদেওনাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/i-prT4F1_gg